Current date Sep 6, 2026
খেলা

স্ত্রীর কথা রাখতে বার্সেলোনা ছাড়বেন মেসি!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জেতার অপেক্ষায় বার্সেলোনা। স্পেনের একমাত্র দল হিসেবে লা লিগা, কোপা ডেল রে আর চ্যাম্পিয়নস লিগ জয়ের পথ থেকে এখনো ছিটকে যায়নি কাতালানরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চেলসির মাঠে ড্র করে আসায় বেশ ভালো অবস্থানেই আছে দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে যত এগোতে থাকবে, ততই দুশ্চিন্তায় পড়বে বার্সেলোনা–সমর্থকেরা। কারণ, এবার চ্যাম্পিয়নস লিগ জিতলেই নাকি বার্সেলোনা ছেড়ে দেবেন লিওনেল মেসি!

ডন বালোনের মার্কোস রদ্রিগেজের দাবি এমনটাই। এই সাংবাদিকের দাবি, বার্সেলোনা ছাড়ার কথাটা কাছের মানুষদের বলে দিয়েছেন মেসি। এই ফরোয়ার্ড বেশ অনেকবারই বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আর্জেন্টিনায় ফিরতে চান। আন্তোনেল্লা রোকুজ্জোকে নাকি কথাও দিয়ে রেখেছেন, এবারে চ্যাম্পিয়নস লিগ জিতলেই পরের মৌসুমে আর্জেন্টিনা চলে যাবেন। কারণ, রোকুজ্জো আর্জেন্টিনাতে থিতু হতে চান। আর মেসির নিজেরও স্বপ্ন ছোটবেলার ক্লাব নিউ ওয়েলসের জার্সি গায়ে চাপানোর।

তবে বিশ্বকাপ এ যাত্রায় বাধা হয়ে উঠতে পারে। কারণ, এ বিশ্বকাপেও যদি শিরোপা হাতে ধরা না দেয়, তবে আর্জেন্টিনার সমর্থকদের সমালোচনার তির তাঁর দিকেই ছুটবে। বিশ্বকাপ না জিতিয়ে তাঁর দেশে ফেরা তখন ভালো চোখে দেখবে না আর্জেন্টিনার মানুষ। অন্তত ২০১৮-১৯ মৌসুমে তো নয়ই। তাই চ্যাম্পিয়নস লিগ জিতে পরের মৌসুমেই মেসি আর্জেন্টিনায় ফিরতে পারছেন কি না, সেটি মেসির জাতীয় দলের সতীর্থদের ওপর অনেকটাই নির্ভর করছে।

আর মেসির বয়সও এখন ৩০। ক্লাব ফুটবলে বার্সার হয়ে কিছু জেতার না থাকলেও এই বয়সে শীর্ষ ফুটবলকে বিদায় জানাবেন? তাও তো মনে হয় না। অবশ্য মেসি নিজে বলেছিলেন, আর্জেন্টিনার ফুটবলে তিনি একেবারে বুড়ো বয়সে ফিরবেন না; বরং এমন বয়সে ফিরতে চান, যখন ফুটবলে অনেক কিছু দেওয়ার থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...