Current date Nov 5, 2026
বাংলাদেশ

স্থানীয় সরকার বিভাগে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতিতে অনিয়ম ও স্বজনপ্রীতি

URL copied
Share URL copied

পিপল নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগের সাংগঠনিক কাঠামোভুক্ত ৩৮টি প্রশাসনিক কর্মকর্তা ও ২৩টি ব্যক্তিগত কর্মকর্তার পদের বিপরীতে পদোন্নতি কোটায় পূরণযোগ্য ৭টি শূণ্য পদের বিপরীতে শুধুমাত্র ৩ জনের পদোন্নতির প্রস্তাব সরকারি কর্মকমিশন সচিবালয়ে (পিএসসি) প্রেরণ করা হয়েছে। প্রস্তাবে অবশিষ্ট ৪টি প্রশাসনিক কর্মকর্তার পদ অফিস কাম-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকগণের আবেদনের প্রেক্ষিতে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভুত নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি ৪ (ক) অনুসারে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ফিডার পদধারীদের মধ্য হতে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাট মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটরদের মধ্য হতে পদোন্নতিযোগ্য প্রার্থীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে পূরণ করতে হবে। নিয়োগ বিধিমালা অনুসারে পদ সংরক্ষণের কোনো সুযোগ নেই। সে কারণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রেরিত প্রস্তাবের বিপরীতে পিএসসি হতে ০৯ নভেম্বর ২০২১ তারিখে পত্রে কম্পিউটার মুদ্রাক্ষরিকদের জন্য প্রশাসনিক কর্মকর্তার ৪টি পদ সংরক্ষণের যথার্থতার বিষয়টি স্পটিকরণসহ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকদের মোট মঞ্জুরীকৃত পদের সংখ্যা এবং পদোন্নতির প্রস্তাব বিবেচনার জন্য প্রয়োজনীয় তথ্যের চেকলিস্টটি পূরণপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীলসহ প্রশাসনিক কর্মকর্তা পদের পদবিন্যাস ছকটি নিয়োগ বিধিতে উল্লিখিত শতকরা হার (৬৫%, ১৫% এবং ১০% পদের প্রাপ্যতা) অনুযায়ী পূরণ করে পুনরায় প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। অদৃশ্য কারণে পিএসসির পত্রের বিপরীতে মন্ত্রণালয় হতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান মন্ত্রণালয়/বিভাগ হতে প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে নির্ধারিত ছক অসম্পূর্ণ ও স্বাক্ষর বিহীন অবস্থায় পিএসসিতে প্রেরণ করার মানে হচ্ছে অদক্ষতার পরিচয় দেয়া। মন্ত্রণালয় হতে প্রেরিত প্রস্তাবে এধরণের ভুল কোনভাবেই কাম্য নয়। বিধি বহির্ভুত ভাবে পদ সংরক্ষণ করা ও স্বজন প্রীতির বিষয়টি গোপন রাখার ফলে তরিঘড়ি করে প্রস্তাব প্রস্তুতের কারণে এ ধরনের ভুল হতে পারে। এ বিষয়ে খোজ নিয়ে জানা যায় পদোন্নতি বঞ্চিত প্রার্থীগণ সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পদোন্নতির আবেদন দাখিল করেছেন। এ বিষয়ে সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেছেন। তাই পদোন্নতি বঞ্চিত প্রার্থীগণ উর্ধতন কর্তৃপক্ষের উপর পূর্ণ আস্থা রাখছেন। তারা বিশ্বাস করেন যে, উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...