Current date Sep 17, 2026
বাংলাদেশ

স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হয়নি খালেদা জিয়ার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের ভেতরে অবস্থান করেও দেখা করতে না পেরে ফিরে এলেন স্বজনরা।

১৪ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে যান তার স্বজনরা। স্বজনরা ৫টা পর্যন্ত কারাগারের ভেতরে অবস্থান করে অবশেষে বেরিয়ে আসেন।

কারাগারের ভেতর থেকে বের হয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম বলেন, ‘ও (খালেদা জিয়া) নিচে নামতে পারছে না, আমাদেরও উপরে যেতে দেয় নাই। আগে কিন্তু উপরে যেতে দিয়েছে আমাদের। আমরা এর আগে অনেকবার উপরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছি। যতটুকু জেনেছি, যেহেতু সে হাঁটতে পারে না, তার পায়ে ব্যথা। আজকে সে অসুস্থ ছিল, জ্বর ছিল, তিন-চার দিন বেশ জ্বর ছিল। সে তো হাঁটতে পারছে না। সে নামবে কী করে? আমাদের উপরে যেতে দিল না।’

বেগম সেলিমা বলেন, ‘আগে উপরে গিয়ে তার (খালেদা জিয়ার) রুমের পাশে করিডোরে দেখা করতাম। কিন্তু আজকে দেখা করতে আমাদের অনুমতি দিয়েছে। কিন্তু উনি (খালেদা) নামতে পারছেন না। আমাদেরও উপরে যেতে দিল না। আমাদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় নাই। ওর স্বাস্থ্যের জন্য আমরা উদ্বিগ্ন।’

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান তার বোন সেলিমা ইসলাম, সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন, ভাগ্নি সাফিয়া ইসলাম প্রমুখ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...