Current date Sep 7, 2026
বিনোদন

স্বস্তিকা নয় জয়াই…

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : অবশেষে জয়া আহসানকেই চূড়ান্ত করা হয়েছে ‘ক্রিসক্রস’ সিনেমায়।

কয়েকদিন ধরে বেশ কয়েকটি নাম শোনা গেলেও বিরসা দাশগুপ্তেরে এ সিনেমায় বাংলাদেশি এই অভিনেত্রীর নাম এবার নিশ্চিত হওয়া গেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

প্রথমে এই চরিত্রটি করার কথা ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তবে চরিত্রে তেমন জোর নেই বলে সরে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা।

স্বস্তিকার বক্তব্য ছিল, ছবির চিত্রনাট্য দুর্বল। চরিত্রটাও তার পছন্দের নয়। তার পর ওই চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই শোনা গেছে। কখনও রাইমা সেন, কখনও বা তনুশ্রী।

সম্প্রতি শুরু হয় সিনেমার শুটিং। অন্য অভিনেত্রীদের সঙ্গে জয়ার ছবি দিয়ে একটি পোস্ট ভাইরাল হওয়ার পরই শুরু হয়ে যায় জল্পনা।

পরে বিষয়টি নিশ্চত করেনে পরিচালক। বিরসার সঙ্গে প্রথম কাজ নিয়ে উৎসাহী জয়াও।

বিরসার কথায়, ‘চিত্রনাট্য প্রাথমিক পর্যায়ে যা ছিল, তার চেয়ে অনেক বদল করা হয়েছে। স্বস্তিকার সঙ্গে কথা হওয়ার পরে ওই চরিত্রটা বহু বার রিওয়র্ক করি। তখনও কাউকে কাস্ট করার কথা ভাবিনি। চরিত্র ফাইনাল হওয়ার পরে প্রথমে শ্রীকান্তদা (মোহতা) জয়াকে ছবির প্রস্তাব দেন। তার পর আমার সঙ্গে কথা হয় জয়ার।’

সিনেমার সংগীত নির্দেশনার দায়িত্বে আছেন প্রীতম। টুইট করে পুরো টিমকে শুভেচ্ছা জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...