Current date Oct 29, 2026
অর্থনীতি

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। শনিবার এ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। দিনের শুরুতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে ব্যাংকের মহাব্যবস্থাপক পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, মো. ফয়েজ আলম ও সকল উপ-মহাব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিনের নেতৃত্বে সিবিএ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...