Current date Sep 17, 2026
বিশ্ব

স্লাইম টয়ে শিশুদের ডায়রিয়া-বমির স্বাস্থ্যঝুঁকি

URL copied
স্লাইম টয়ে শিশুদের ডায়রিয়া-বমির স্বাস্থ্যঝুঁকি
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : খেলনা সামগ্রী বানানোর জন্য চটচটে ও আঠালো ‘স্লাইম টয়’-র মধ্যে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। এই স্লাইম টয় শিশুদের কাছে বেশ জনপ্রিয়। তবে একটি ভোক্তা পর্যবেক্ষক প্রতিষ্ঠান হুইচ? বলছে, কিছু স্লাইম পণ্যের মধ্যে মাত্রাতিরিক্ত রাসায়নিক বোরন পাওয়া গেছে। তারা বলছে, এর ফলে ডায়রিয়া, বমি ও পেশি সংকোচনের মতো ঘটনা ঘটতে পারে। খবর ডেইলি মেইলের।

বোরাক্স বা সোহাগা’র মিশ্রণের ভেতর বোরন পাওয়া গেছে। স্লাইমকে গাঢ় ও চটচটে করতে সোহাগা ব্যবহার করা হয়।

ইউরোপিয়ান কেমিক্যালস এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছে, বোরনের কারণে নারীর প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত ও চোখের প্রদাহ দেখা দিতে পারে। এছাড়া গর্ভবতী নারী এটির সংস্পর্শে আসলে অনাগত সন্তানের ক্ষতি হতে পারে। বাজারে বেশ কয়েকটি জনপ্রিয় স্লাইম পরীক্ষা করেই গবেষকরা এ ধরনের পরামর্শ দিয়েছেন।

তারা জানাচ্ছেন, পরীক্ষা করা ১১টি পণ্যের মধ্যে আটটিতেই ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ মাত্রার চেয়ে বেশি বোরনের উপস্থিতি পাওয়া গেছে। কিছু কিছু ক্ষেত্রে সেটি নির্ধারিত মাত্রার চেয়ে চারগুণ বেশি ছিল।

হুইচ?-এর গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক নিক্কি স্টপফোর্ড বলেছেন, বাবা-মায়েরা তাদের সন্তানদের জন্য স্লাইম কিনছে। কিন্তু তারা যেন অবাক হবেন যে এর মাধ্যমে তাদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে।

এর আগে অনলাইনে ভিডিও দেখে ঘরে স্লাইম তৈরি করতে গিয়ে শিশুরা আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজার ধরে রাখতে এ ধরনের পণ্য বানাতে ব্যবহার করা হয় রঙ, যাতে পাওয়া গেছে ক্ষতিকারক বোরন। ফলে ওই পণ্যে ব্যবহারে ছড়িয়ে যাচ্ছে বোরক্স নামক রাসায়নিক দ্রব্য।

উল্লেখ্য, ‘স্লিমি টয়েস’ ২০১৭ সালে প্রথম ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। ইউটিউবে স্লাইম তৈরির ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...