Current date Sep 7, 2026
বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেতা রিফাত চৌধুরী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হাত ভেঙেছে অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর।

সোমবার বিকেল সাড়ে ৫টায় তাকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। স্থানীয়রা তাকে ধরাধরি করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন বলে জানান তার ছোটভাই অভিনয়শিল্পী কমল পটেকার।

কমল পটেকার বলেন, “সাড়ে ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ভাইকে নেওয়া হয়। এক্সরে করে ডাক্তাররা জানান, হাতের তিনটি স্থানে ভেঙে গেছে।”

তিনি জানান, বৃহস্পতিবার তার হাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন ডাক্তাররা।

রাত আটটায় হাসপাতাল থেকে এ অভিনেতাকে যাত্রাবাড়ির বাসায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন।

অসুস্থতা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে কয়েকমাস অপেক্ষায় থাকতে হবে তাকে।

তার হাতে বেশ কয়েকটি সিরিয়াল ও নাটকের কাজ ছিল। কাজের শিডিউলগুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

তার ছোটভাই জানান, আগামী মাসের একটি সিরিয়ালের ৩, ৭ ও ৯ তারিখের শিডিউল বাতিল করা হয়েছে।

‘বনমানুষ, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারম’, ‘মুড়ির টিন’সহ বেশ কিছু জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন রিফাত চৌধুরী।

অভিনয়ের বাইরে তিনি আশির দশক থেকে নিয়মিত কবিতা লেখেন। প্রকাশিত হয়েছে একাধিক বই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...