Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

হজের খরচ কমেছে, নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ পর্যন্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। নতুন করে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত। পরিবর্তিত প্যাকেজে আজ (বুধবার) থেকে নিবন্ধন চলবে।

বুধবার (২২ মার্চ) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশের হাজীদের জন্য মিনায় তাঁবুর খরচ (এ বি সি ডি ক্যাটাগরি) ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে সৌদি সরকার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

এ উপলক্ষ্যে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়া ও হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেকে নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২১ মার্চ) হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়।

হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি আছে ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে বাকি রয়েছে ৬ হাজার ৪৩১ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। ২১ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

এ বছর প্রি-হজ ফ্লাইট হিসেবে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...