Current date Oct 23, 2026
বিনোদন

‘হট’ লুকে ভাইরাল সানি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিগ বস-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সানি লিওন। এরপর ‘বেবি ডল’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক। ওই ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে পর্নতারকা থেকে হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন আবেদনময়ী এই অভিনেত্রী।

বলিউডে অভিনয়ের শুরুর দিকে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সানিকে। কখনও মুম্বাইয়ে বাড়ি ভাড়া নিয়ে বেগ পেতে হয়েছে, আবার কখনও অভিনেত্রী সেলিনা জেটলির বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। সবকিছু মিলিয়ে বলিউডে নানা হেনস্থার শিকার হতে হয় তাকে। সব বাধা ডিভিয়ে ক্রমে বলিউডে নিজের জায়গা পোক্ত করতে শুরু করেছেন সাবেক এই পর্নতারকা।

‘বেবি ডল’-এর পর ‘রইস’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অর ‘ভূমি’-তে অভিনয় করেছেন সঞ্জয় দত্তের বিপরীতে। রণবিজয় সিংয়ের সঙ্গে রিয়েলিটি শো’র মঞ্চও মাতাতে শুরু করেছেন সানি।

এভাবে একের পর এক সফলতার পালক যুক্ত হচ্ছে সুন্দরী এই অভিনেত্রীর ক্যারিয়ারে। আর এসব সাফল্যের পেছনে যে তার আবেদনময়ী সৌন্দর্যের বড় ভূমিকা রয়েছে, সেটা ভালো করেই জানেন তিনি। তাই মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করে ভক্ত-দর্শকদের মাতিয়ে রাখেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি, যেখানে ‘সুপার হট’ রূপে ধরা দিয়েছেন তিনি। সূত্র: জিনিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...