Current date Nov 7, 2026
বাংলাদেশ

হঠাৎ গাড়ির ব্রেকফেল, অলৌকিকভাবে রক্ষা পেল যাত্রীরা!

URL copied
Share URL copied

সাতকানিয়া প্রতিনিধি : ট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ (ব্রেকফেল) হারিয়ে ফেলে বাসটি। এ অবস্থায় চালক বিচক্ষণতায় অলৌকিকভাবে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের ৪০ যাত্রী।

রোববার চট্টগ্রামের সাতকানিয়ায় এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বিকাল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা (চট্টমেট্রো চ-০১৭৬) বাসটি ৪০ যাত্রী নিয়ে উপজেলার মৌলভীর দোকান এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ (ব্রেকফেল) হারিয়ে ফেলে। এ অবস্থায় চালক বিচক্ষণতার সঙ্গে প্রায় দেড় কিলোমিটার চালিয়ে আন্ধারমার দরগাহ এলাকা পর্যন্ত পৌঁছান।

পথিমধ্যে চালক বিভিন্ন স্থানে গাড়িটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে দক্ষ বিচক্ষণ চালকের বুদ্ধিমত্তার কারণে নিরাপদে রক্ষা পান গাড়িতে থাকা শিশু, নারীসহ ৪০ যাত্রী। পরে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির ভেতরের যাত্রীদের উদ্ধার করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...