Current date Jul 2, 2026
Lead Newsবাংলাদেশ

হতাহত পরিবারের পাশে দাঁড়ান : নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের নেতাকর্মীদের দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমি আমাদের দলের নেতাকর্মীদের বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছি এবং তাদের কাছে আমাদের সমবেদনা পৌঁছে দিতে বলেছি। আমরা তাদের সহায়তা করার চেষ্টা করছি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সন্ধ্যায় দলের প্রেসিডিয়াম, উপদেষ্টামণ্ডলী ও কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও অঙ্গসংগঠনসমূহে এক যৌথ সভায় বক্তৃতা করছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হবে এবং দল তাদের কিভাবে সহায়তা করতে পারে তার একটি উপায় খুঁজে বের করবে।

প্রধানমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় বাংলাদেশ, নেপাল, চীন ও মালদ্বীপের নাগরিকসহ প্রায় ৫১ জন লোক নিহত হয়েছে, যা খুবই দুঃখজনক।

পরিকল্পনা মন্ত্রণালয়ের দু’জন কর্মকর্তা, সিলেটের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্র এবং সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) টিমের একজন সদস্য এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আবেগরুদ্ধ কণ্ঠে বলেন, ‘ফোটার আগেই কয়েকটি ফুল ঝরে গেল।’

সিঙ্গাপুরে সরকারি সফর সংক্ষিপ্ত করে গতকাল দেশে ফিরে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পরপরই সিঙ্গাপুর থেকে আমি নেপালের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি।

দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ একটি মেডিক্যাল টিম পাঠাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া হতাহতদের চিহ্নিত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করতে আমরা আরো একটি টিম পাঠাচ্ছি। দুর্ঘটনার পর নেপাল কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।

শেখ হাসিনা এর আগে আজ বলেন, সরকার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া শুক্রবার সারাদেশে সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...