Current date Sep 6, 2026
পরিবেশ

হবিগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

URL copied
Share URL copied

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ছয় কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে তারা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে তুমুল কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র আধা ঘণ্টা স্থায়ী হয় ঝড়। এ সময়ে ঝড়ে হাওর ধান কাটা অবস্থায় ছয়জন কৃষক বজ্রপাতে মারা যান।

এর মধ্যে বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশু (৩৫)। একই উপজেলার নূরপুর হাওরে সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি এলাকার বাসিন্দা জয়নাল উদ্দিন (৬০) মারা যান। এ দুটি স্থানে আহত হন আরও ছয়জন।

এছাড়াও নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের হাওরে নারায়ন পাল (৪০) ও আমড়াখাই হাওরে হাবিব উল্লাহর ছেলে আবু তালিব (২৫) বজ্রপাতে মারা যান।

অপরদিকে লাখাই উপজেলার তেঘরিয়া হাওরে সফি মিয়া (৫৫) ও মাধবপুর উপজেলার পিয়াইম হাওরে রাম কুমার সরকারের ছেলে জোহর লাল সরকার (১৮) বজ্রপাতে মারা যান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...