Current date Oct 29, 2026
বিনোদন

হলিউডের ছবিতে বলিউডের বাদশার গান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : রণবীর সিংয়ের পর এবার বলিউড বাদশা শাহরুখ খান। হলিউড ছবি ‘ডেডপুল-টু’ জুড়ে থাকছে বলিউডি আমেজ। ‘ডেডপু- টু’র হিন্দি ট্রেলারে রণবীরের ডাবিংয়ের পর এবার শোনা যাচ্ছে, দোপিন্দারের ক্যাবে বাজবে শাহরুখের সিনেমার গান।

সুপারহিরো ‘ডেডপুল-টু’ ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল দোপিন্দার৷ যে পেশায় একজন ক্যাব ড্রাইভার৷ তারই ট্যাক্সিতে বাজবে শাহরুখ খানের মুভি ‘স্বদেশ’-এর গান৷

এর আগেও ‘ডেডপুল’র প্রিক্যুয়েলে দোপিন্দারের ট্যাক্সিতে বলিউডে ‘শ্রী ৪২০’ ছবির ‘মেরা জুতা হ্যয় জাপানি’ গানটি বেজেছিল৷ এবার ‘স্বদেশ’ ‘ইউহি চাল্লা চাল রাহি’ গানটি বাজবে ‘ডেডপুল-টু’র ক্লাইম্যাক্সে৷

‘দোপিন্দার’র ভূমিকায় রয়েছেন করণ সোনি। এছাড়া এই ছবিতে ডেডেপুলের ভূমিকায় রয়েছেন রায়ান রেনল্ডস, ভিলেন ‘কেবেল’র চরিত্রে জশ ব্রলিন৷ এবং অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন মরেনা ব্যাকারিন, ব্রায়না হিল্ডারব্র্যান্ড৷

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...