Current date Sep 7, 2026
বিনোদন

হাঙ্গেরি-স্পেন-ফ্রান্সে পিয়ার ভিডিওগ্রাফি ও ফটোশুট

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দক্ষ মডেলিংয়ের ছাপ রেখে চলেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম আইকন হিসেবে। সাফল্যের মুকুটে ইতোমধ্যে বেশকিছু তকমাও লাগিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার যোগ দিচ্ছেন একটি গ্রুপ ফটোশুট ও ভিডিওগ্রাফিতে। বলছি জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা।

বিখ্যাত ‘ড্যাঞ্জ’ কোম্পানির একটি ক্যালেন্ডারের জন্য মডেলদের শুট করা হবে হাঙ্গেরি, স্পেন ও ফ্রান্সে। ২৫ জনের মধ্য ১৩ জন মুম্বাইয়ের, ১১ জন দিল্লির। আর বাকি একজন পিয়া।

এ প্রসঙ্গে পিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামীকাল বুধবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দিবো। সেখানে ফটোশুট শেষ করে যাবো স্পেনে। এরপর ফ্রান্সে। এই তিনটি দেশে আমাদের ফটোশুট এবং একটি ভিডিওগ্রাফি ক্যামেরাবন্দী হবে।

পিয়া আরো বলেন, ক্যালেন্ডারের প্রয়োজনে বিভিন্ন দেশে লোকেশন বাছাই করা হয়েছে। এই কাজ সম্পন্ন করে সেখান থেকে ২১ এপ্রিল যাব যুক্তরাষ্ট্রে। যোগ দিবো নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড অ্যাওয়ার্ডে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ এপ্রিল ঢাকায় ফিরবো।

এছাড়া আজ মঙ্গলবার কুমিল্লায় ‘সেইলরের’ একটি শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানান পিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...