Current date Jul 23, 2026
বাংলাদেশ

হাজীগঞ্জে ১৭শ’ পিস ইয়াবাসহ ‘হাফেজ’ আটক

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মো. মহসিন (২৭) নামে কোরআনের এক হাফেজকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলামের তত্ত্বাবধানে হাজীগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের কাজী বাড়ির মহসিনকে ইয়াবার চালানসহ আটক করা হয়। মহসিন ওই বাড়ির আবুল ফারাহ কাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মহসিনের বাবার গরুর খামারে হাজীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় হাফেজ মহসিনকে ১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ‘মহসিন একজন কোরআনের হাফেজ। তাকে আল্লাহ-রাসূলের কসম দিলে প্রাথমিকভাবে তিনি ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন। গত প্রায় ছয় মাস ধরে মহসিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...