Current date Nov 6, 2026
বাংলাদেশ

হামলার বিষয়ে ‘কিছু জানেন না’ ঢাবি প্রক্টর

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার বিষয়ে ‘কিছুই জানেন না’ বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রক্টর এ দাবি করেন।

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় আজ খুলেছে। এর আগে গত শনিবার কী হয়েছে, সে বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। আামি কিছু জানি না। তবে ওই ঘটনায় যদি কেউ অভিযোগ করে, তবে আমরা দেখব।’

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে বাধা দিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে ১০ জনের মতো আহত হন। আহতরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

এর পরই কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ অধিকার ছাত্র সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বাধা ও হামলার প্রতিবাদে রোববার থেকে সব বিশ্ববিদ্যালয়, কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এরই অংশ হিসেবে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের মানববন্ধনের কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস থাকায় কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি পালিত হয়নি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধনের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় ফের হামলা ও মারধরের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

তবে ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের নেতারা গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁরা কোনো হামলা বা মারধর করেননি। ছাত্রলীগ দেশের আইন মেনে চলে। তাঁরা আইন নিজের হাতে তুলে নেন না।

এ বিষয়ে জানতে চানতে চাইলে ঢাবি প্রক্টর বলেন, ‘কেউ আমার কাছে অভিযোগ করেনি। কেউ যদি ফোনে বা সরাসরি অভিযোগ করেন, তবে আমরা দেখব।’

ক্যাম্পাসে অস্থিতিশীলতার বিষয়ে প্রক্টরিয়াল টিমের দায়িত্বের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ঢাবি প্রক্টর বলেন, ‘আমি প্রক্টরিয়াল টিমকে নির্দেশ দিয়েছি। তারা যা দেখবে, তা আমাকে জানাবে।’

গত শনিবার থেকে ছাত্রলীগের হামলায় কোটা সংস্কারকারীদের প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন। আহতদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, আহতরা যদি ঢাবির ছাত্র হয়ে থাকে, তবে তাদের অবশ্যই চিকিৎসা দেওয়া হবে।

ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে প্রক্টর বলেন, ‘ছাত্রলীগকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের প্রক্টরিয়াল টিম আছে, তাঁরা দেখবেন।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...