Current date Sep 16, 2026
বাংলাদেশ

হামলায় আহত তরিকুল ঢাকার পথে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের হাতুড়িপেটা ও লাঠির আঘাতে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে ঢাকায় নেওয়া হচ্ছে।

আজ রোববার সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। তরিকুলের সঙ্গে থাকা তাঁর সহপাঠীরা এই তথ্য জানান।

গতকাল শনিবার রাতে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন তাঁর চিকিৎসক সাঈদ আহমেদ।

রাজশাহী শহরের বেসরকারি রয়্যাল হাসপাতালের চিকিৎসক সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তরিকুলের পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এলোমেলো আছে। অস্ত্রোপচার হচ্ছে শেষ অপশন।’

সাঈদ আহমেদ বলেন, তরিকুলের মাথায় ও কোমরে আঘাত আছে। এক্স-রেতে সেটা পরিষ্কার আসছে না। তাই সিটিস্ক্যান ও এমআরআই করতে বলা হয়েছে। রোগীর লোকজন ভালো চিকিৎসা চাইছেন, সে জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকের সন্তান তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। তাঁরা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করেন।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...