Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

হারিয়ে যাওয়া শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিলো মুকসুদপুর থানা পুলিশ

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ :

হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু তানভীরকে উদ্ধার করে বাবার কোলে ফিরিয়ে দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার (১৬ জুন) সকালে শিশুটির বাবা আব্দুল মান্নানের কাছে ফিরিয়ে দেয়া হয়। উদ্ধার হওয়া শিশুটির বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার তেলিআবদা গ্রামে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, শিশু তানভীর গত ১২ জুন বাবার সাথে চট্টগ্রাম যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায়। পরে ১৫ জুন তারিখে শিশুটিকে মুকসুদপুর থানার বাহাড়া গ্রামে স্থানীয় লোকজন কাঁদতে দেখে মুকসুদপুর থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে থানার এসআই গোলাম কিবরিয়া শিশু বাচ্চা তানভীর কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু বাচ্চাটির সাথে কথা বলে এবং বিভিন্ন মাধ্যমে শিশুটির ঠিকানায় যোগাযোগ করে অবশেষে তার বাবার সাথে মোবাইলে কথা বলে তার হারিয়ে যাওয়া শিশু তানভীর কে খুজে পাওয়ার বিষয়ে জানানো হয়। পরবর্তীতে হারানো সন্তানের জন্য পাগল প্রায় বাবা ১৬ বুধবার কাল বেলা মুকসুদপুর থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়ে হাসিমুখে ফিরে পাওয়া সন্তানকে নিয়ে যায়।

শিশুটির বাবা আব্দুল মান্নান জানান, আমার ছেলেকে নিয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হলে সে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায়। পরে তাকে অনেক খুজেছি। মুকসুদপুর থানার ওসি মহদোয় আমাকে জানালে এখানে এসে তাদের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আমার সন্তানকে খুজে পেয়ে আমি আনন্দিত। মুকসুদপুর থানার সকল কর্মকর্তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...