Current date Sep 7, 2026
বিশ্ব

হাসপাতালে ভর্তি মাহমুদ আব্বাস

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পশ্চিম তীরের রামাল্লায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির এক কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহমুদ আব্বাসের শারীরিক অসুস্থতা নিয়ে বেশি তথ্য দেননি ওই কর্মকর্তা।

৮২ বছর বয়সী মাহমুদ আব্বাসকে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনবার হাসপাতালে যেতো হলো।

গত মঙ্গলবার মাহমুদ আব্বাসের কানের একটি ছোট অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে শুক্রবার আবার তিনি হাসপাতালে ভর্তি হন।

গত শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। যেখানে জেরুজালেমে মার্কিন দূতাবাস চালুর বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি সেখানে যোগ যেতে পারেননি।

মাহমুদ আব্বাস একজন নিয়মিত ধূমপায়ী। তার স্বাস্থ্যগত অনেক সমস্যা রয়েছে। তার হার্টে সমস্যা রয়েছে এবং এক দশক আগে তার মূত্রথলিতে ক্যানসার ধরা পড়ে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...