Current date Sep 6, 2026
বিনোদন

হাসির সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চান কাজল

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বে মারা গেছে ২ লাখেরও বেশি মানুষ। মৃত্যু এখনো প্রতিদিন বাড়ছেই৷ এমন ভয়াবহ অবস্থায় বিশ্ব হাসি দিবস নিয়ে কারো মাথা ব্যথা নেই।

কিন্তু বলিউড অভিনেত্রী কাজল ভুলেননি এদিনের কথা। তিনি তার সোশাল মিডিয়া পেজে ফ্যানেদের সঙ্গে গল্প করতে বসেছিলেন #AskKajol হ্যাশট্যাগে।

টুইটার এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। কাজল ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের প্রাণখোলা হাসির একটি কোলাজ ভিডিও পোস্ট করে মনের কথা লিখেছেন।

বলেছেন, ‘মিশন কন্ট্রোল’।অর্থাৎ, তার জীবন্ত, প্রাণখোলা হাসিকে নিয়ন্ত্রণ করতে চান নায়িকা। কিন্তু এটাও কী সম্ভব! এই ভুবনমোহিনী হাসির জন্যই তো কাজলের এত এত ফ্যান।

এদিন #AskKajol-এ ফ্যানদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। স্বামী অজয় দেবগণ তার জন্য রান্না করেন কিনা, শাহরুখের কোন জিনিসটা তার সবচেয়ে প্রিয়, এমনকী নিজের ক্যারিায়ারের কোন চরিত্রটি কাজলের সবচেয়ে প্রিয় তাও জানান অভিনেত্রী।

বলিউডে এখনও পর্যন্ত কাজলকে শেষ দেখা গিয়েছিল অজয় দেবগণের সঙ্গে ‘তানহাজি’ ছবিতে। সে ছবি ৩০০ কোটিরও বেশি আয় করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...