Current date Sep 7, 2026
খেলা

হায়দরাবাদের অধিনায়ক হতে পারতেন সাকিবও

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে উল্কার গতিতে উড়ছে সানরাইজার্স হায়দরবাদ। আসরের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে দলটি। এতে অগ্রণী ভূমিকা আছে অধিনায়ক কেন উইলিয়ামসনের।

অথচ অধিনায়ক তো দূরের কথা, একাদশে তার জায়গা পাওয়া নিয়েই ছিল ঢের শংকা। কেপটাউন টেস্টে বল টেম্পারিং স্ক্যান্ডালের জেরে ডেভিড ওয়ার্নারকে ১ বছর নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই পথে হাঁটে হায়দরাবাদও। মাল্টি মিলিয়ন ডলারের একাদশ সংস্করণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইপিএল গভর্নিং কাউন্সিল। এতে ভাগ্য খুলে যায় নিউজিল্যান্ড অধিনায়কের। পেয়ে যান নেতৃত্বে আর্মব্যান্ড।

কিন্তু আপনি কি জানেন? হায়দরাবাদের অধিনায়ক হতে পারতেন সাকিব আল হাসানও। ওয়ার্নারের স্থলাভিষিক্ত হতে পারতেন তিনিও। অজি বিস্ফোরক ওপেনারকে অধিনায়কের পদ থেকে সরাতে বাধ্য হন অরেঞ্জ আর্মিরা। এতে যে সম্ভাব্য অধিনায়কের তালিকা করেছিল তারা, তাতে নাম ছিল বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কেরও।

বিষয়টি শুরু থেকেই আলোচনায় এসেছে। জানা যায়, অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে উইলিয়ামসনের পাশাপাশি উচ্চারিত হচ্ছিল সাকিব ও শিখর ধাওয়ানের নামও। এবার তা খোলাসা করলেন সাবেব চ্যাম্পিয়নদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ।

সম্প্রতি অধিনায়ক-ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন সাকিবের কথা। বলেন, দলের অধিনায়ক বানানোর জন্য আমাদের হাতে অনেক অপশন ছিল। যার একজন ছিলেন সাকিব।

ভারতীয় এ ব্যাটিং কিংবদন্তি বলেন, এবার ডেভিড ওয়ার্নারকে না পাওয়ার কথা আমরা ভুলেও চিন্তা করিনি। বিষয়টি বিনা মেঘে বজ্রপাতে মতো। অল্প সময়ে অধিনায়ক নির্বাচন করা সহজ বিষয় ছিল না। তবে আমাদের হাতে একাধিক বিকল্প ছিল। ভাগ্য ভালো দলে উইলিয়ামসন, সাকিব, ধাওয়ানের মতো নেতাসুলভ অভিজ্ঞ ক্রিকেটার ছিল। তাই বিষয়টি শক্ত হাতেই সামলাতে পেরেছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...