Current date Sep 7, 2026
খেলা

হায়দরাবাদ সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন সাকিব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে আগামী ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে দলের সমর্থকদের উদ্দেশ্যে আশার বাণী শোনাচ্ছেন দলটির খেলোয়াড়রা। এ রকমই একটি বার্তায় অরেঞ্জ আর্মি বা সানরাইজার্স ফ্যানদের উদ্দেশ্যে সাকিবের একটি ভিডিও বার্তা মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেখানে সমর্থকদের হাতে শিরোপা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ভিডিওতে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের এমন একটা দল, যেটি লক্ষ্যে পৌঁছে পারে। অবশ্যই এটা অনেক লম্বা একটা টুর্নামেন্ট। সবাইকে ফিট থাকতে হবে এবং লক্ষ্যে পৌঁছনোর জন্য নিজেদের সেরাটা দেওয়ার অবস্থায় থাকতে হবে।’

সাকিব আরও বলেন, ‘আপনারা আমাদের সমর্থন করতে থাকুন, যেভাবে সবসময় করে আসছেন। আশা করি আমরা আপনাদের জন্য ভালো কিছু এনে দিতে সক্ষম হবো। গো আরেঞ্জ আর্মি।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...