Current date Sep 7, 2026
বিশ্ব

হুইলচেয়ারে বিক্ষোভ দেখাতে এসেছিলেন ফিলিস্তিনি যুবক ফাদি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি যুবক ফাদি আবু সালাহ ২০০৮ সালে গাজায় বিক্ষোভে দুটি পা হারিয়েছিলেন। সোমবার বিক্ষোভে ইসরাইলি গুলিতে নিহতদের মধ্যে তিনিও রয়েছেন। তিনি হুইলচেয়ারে করে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

তার বন্ধু ওয়ালিদ মাহমুদ রওক টুইটারে লিখেছেন, ইসরাইলি গোলার আঘাতে কয়েক বছর আগে তার দুটি পা হারাতে হয়েছে। পা ছাড়া তার বাকি শরীরটুকু বেঁচে ছিল। সোমবার ইসরাইলি সেনাবাহিনী তার শরীরের সেই অংশটুকুও হত্যা করেছে। খবর মেইল অনলাইন ও আরব নিউজের।

২০০৮ সালে মারাত্মকভাবে আহত হওয়ার পর চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার দুই পা কেটে ফেলেছিলেন। মঙ্গলবার আবু সালাহর জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন।

ইসরাইলি সেনাবাহিনী এই প্রথম কোনো প্রতিবন্ধীকে হত্যা করেছে, তা কিন্ত না। গত জানুয়ারিতে ইব্রাহিম আবু থুরায়া নামের ২৯ বছর বয়সী এক প্রতিবন্ধী যুবককেও তারা হত্যা করে। এক দশক আগে ইসরাইলি হামলায় তিনি তার দুই পা হারিয়েছিলেন।

ইসরাইল সরকার সালাহ হত্যার তদন্ত করেছে। তবে তারা এতে সেনাবাহিনীর কোনো নৈতিক কিংবা পেশাগত ব্যর্থতা দেখতে পায়নি।

সোমবার ইহুদিবাদী ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের রক্তের বন্যা বয়ে গেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যেটিকে রক্তগোছল বলে আখ্যায়িত করেছে।

নিহত ৫৮ নিরপরাধ ফিলিস্তিনির মধ্যে আটটি শিশুও ছিল। যাদের সবার বয়স ১৬ বছরের নিচে। তাদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল লাইলার। শিশুটি সবে আট মাসে পা দিয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...