Current date Jul 7, 2026
বিশ্ব

হুমকির খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র-ইরান

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ইরানের প্রেসিডেন্টের হুমকির পর ট্রাম্প পাল্টা হুমকিতে বলেছেন, এমন কথা আরেকবার বললে খবর আছে! তার জবাবে ইরানের এক জেনারেল বলেছেন, ট্রাম্পের এসব ফাঁকা আওয়াজে কাজ হবে না। সকালে ইরান তো বিকালে যুক্তরাষ্ট্রের হুমকি। রীতিমত ট্রাম্প-রুহানি হুমকির খেলায় মেতেছে।

এমনিতেই যুক্তরাষ্ট্রের কারণে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কার্যকারিতা কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৫ সালের চুক্তিটিতে বাকি পাঁচ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন থাকতে চাইলেও নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

তারওপর তাদের এই সরে যাওয়ায় ইরানের অর্থনীতি আবারো সংকটের মুখে পড়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক ইরানে বিনিয়েোগ করা থেকে সরে গেছে। কারণ, ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা তাদের। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ওপর চরম বিরক্ত ইরান সরকার।

প্রেসিডেন্ট রুহানির কণ্ঠেও তাই প্রচণ্ড বিরক্তি। রবিবার তাই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন তিনি।

‘আমরা এই প্রণালীর নিরাপত্তা সর্বদাই নিশ্চিত করেছি। সিংহের লেজ নিয়ে খেলবেন না। তাহলে আজীবন পস্তাতে হবে’ বলেন তিনি।

যুগ যুগ ধরে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। পারস্য উপসাগর ও প্রশান্ত মহাসাগরে সংযোগ ঘটিয়ে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ স্থাপন করে এটি।

রুহানির অভিযোগ, যখনই ইউরোপের সঙ্গে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা জাগে, যুক্তরাষ্ট্র সেখানে ঝামেলা পাকায়। তাই তার প্রচ্ছন্ন হুমকি, ‘যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, সব শান্তির ওপরে ইরানের সঙ্গে শান্তি। আবার সব যুদ্ধের ওপরে ইরানের সঙ্গে যুদ্ধ’।

এদিকে, এই হুমকি শুনেই ক্ষেপে গিয়েছেন ট্রাম্প। বরাবরের মতোই এক টুইট বার্তায় উত্তর দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আর কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়ার ভুল করবেন না। ইতিহাসে অনেকেরই পরিণতি ভালো হয়নি। আপনারও হবে না’।

তার এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই টুইটকে রুহানির বক্তব্যের ‘পরোক্ষ প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছে।

এমনকি ইরানের বাসিজ মিলিশিয়া বাহিনীর প্রধান বলেছেন যে, ট্রাম্পের এই বক্তব্য একটি ‘মনস্তাত্বিক যুদ্ধ’। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তার প্রতিক্রিয়াটি ছিল এমন, ‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বিবৃতি একটি মনস্তাত্বিক যুদ্ধ। ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবার অবস্থায় নেই তিনি’।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের ‘কঠিন অবস্থান’-এর প্রশংসা করেছেন। সূত্র: ডয়চে ভেলে।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...