Current date Jul 12, 2026
বিশ্ব

হৃদরোগে আক্রান্ত ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো। সোমবার ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, তার শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ওয়াশিংটনের উপকণ্ঠে একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্পের টুইটকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আমাদের ‘গ্রেট ল্যারি কুডলো’ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দেশের বাণিজ্য ও অর্থনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেন। বর্তমানে তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের মাত্র কয়েক মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে একথা জানান। কুডলো ট্রাম্পের কর কর্তন ও হ্রাসের পদক্ষেপকে জোরালোভাবে সমর্থন করলেও আগের প্রেসিডেন্টের শুল্ক সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।

ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার পর থেকেই তিনি বিশ্বস্ততার সাথে তার নেতার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।বাসস।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...