Current date Sep 12, 2026
বাংলাদেশ

চিকিৎসকদের ভূমিকায় হাসপাতাল সমালোচিত হচ্ছে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি কথা দুঃখজনক হলেও সত্য যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কিছু ইন্টার্নি চিকিৎসকদের রোগীর সেবা, রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গে ব্যবহার নিয়ে নানা অভিযোগ আলোচিত হচ্ছে। এনিয়ে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নানাভাবে সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে। এসব অভিযোগ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত, একজন রোগীর কাছে চিকিৎসকরাই একমাত্র ভরসা। অনেক ক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনদের অযাচিত আচরণে বিব্রত হন চিকিৎসকরা।

চমেক হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ চমেক হাসপাতালের উদ্যোগে কনফারেন্স হলে অনুষ্ঠিত ৫৫তম ব্যাচ ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে চিকিৎসকদেরকে শপথ বাক্য পাঠ করান চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল জালাল উদ্দিন।

ডা. আবুল হোসেন ভূঁইয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. অশোক কুমার দত্ত, ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন প্রমুখ।

ইন্টার্নি চিকিৎসকদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ‘আমি জেনেছি আপনারা এই প্রতিষ্ঠানের বেস্ট ব্যাচ অর্জনের স্বীকৃতি পেয়েছেন। আপনাদেরকে সেবা, মানসিকতা, উদারতা, ধৈর্য্য সব মাপকাঠিতেই বেস্ট হতে হবে। পুরোনো সব অচলায়তন আর আলোচনা-সমালোচনা পিছনে ফেলে নতুন দিনের সূচনার ভার আজ থেকে আপনাদেরই হাতে। আপনাদের হাতেই অর্পিত হয়েছে এই গুরু দায়িত্ব।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...