Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দনে ভাসছে পপুলার২৪নিউজ ডট কম

URL copied
Share URL copied

নিজেস্ব প্রতিবেদক: বিশ্বায়নের যুগে অসীম সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পপুলার টোয়েন্টিফোর নিউজ ডটকম ১০ম বছরের পথচলায় গণমানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্রের ইতিহাসে এক অনন্য নাম পপুলার টোয়েন্টিফোর নিউজ। প্রতি দিনই বাড়ছে এই পত্রিকার পাঠক সংখ্যা। ১০ম বর্ষে পদার্পণ করায় অভিনন্দনে ভাসছে পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘পপুলার২৪নিউজ ডট কম’।
রোববার (২৬ জুন) নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে ১০ম বর্ষে পদার্পণের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ পপুলার২৪নিউজ ডট কম-এর অফিসে এসে অভিনন্দন জানান।

নিউজ পোর্টালের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে পোর্টালটি দেশের শীর্ষস্থানে নিয়ে যেতে আরও পরিশ্রম ও সততার সাথে কাজ করার পরামর্শ দেন। তারা বলেন, অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে তার শ্লোগানের সম্মান ধরে রাখতে সক্ষম হয়েছে। সবার আগে সত্য ও সাহসী নিউজের মাধ্যমে অনলাইনটির পরিচিতি বিশ্বব্যাপী আরও বিস্তার লাভ করবে বলে আমরা বিশ্বাস করি।

কেননা ইন্টারনেট ব্যবহার মানুষের কাছে সহজলভ্য হওয়াতে অনলাইন পত্রিকার দিকেই মানুষের আগ্রহ বেড়েই চলছে। পাঠকপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি আরও সামনের দিকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকারও বিশ্বাস দেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। তারা অনলাইন নিউজ পোর্টালটির আরও সমৃদ্ধি কামনা করেন। একইসাথে পোর্টালটি দেশের শীর্ষস্থানে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ দেন।

পপুলার২৪নিউজ ডট কম-এর সম্পাদক মো: মাসুদ মিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী এই মিলনমেলায় যোগ দিয়ে বলেন, ”দীর্ঘ ১০ বছর ধরে এ প্রতিষ্ঠানটি সফলভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রত্যাশা করছি, আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার গ্রহণযোগ্যতা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স উপ ব্যবস্থাপনা পরিচালক ও পপুলার২৪নিউজের উপদেষ্টা সম্পাদক আলমগীর ফিরোজ বলেন, পপুলার টোয়েন্টিফোর নিউজের ১০ম বছরে সময় অত্যান্ত গৌরবের সঙ্গে অতিবাহিত করছে। অসীম সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে তাদের অনন্য অবদান রেখে যাচ্ছে।

ফিরোজ আরও বলেন, পপুলার২৪নিউজ এখন গনমানুষের আনলাইন পোটল ”দীর্ঘ ১০ বছর ধরে এ সফলভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ফলে এটি গণমানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রত্যাশা করছি, আগামী দিনগুলোতেও পত্রিকাটি তার গ্রহণযোগ্যতা ধরে রাখবে।

গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী টিভির নিউজ এডিটর রাজু আহমেদ, আমাদের নতুন সময়ের রিপোর্টার মো: আখতারুজ্জামান সময়ের আলোর রিপোর্টার কাজী ফয়সাল বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিটিক্যাল এরিয়া ম্যানেজার কুদ্দুস মিয়া নিউজ এডিটর ফিরোজ মিয়া প্রধান প্রতিবেদক আখতারুজ্জামান পপুলার২৪নিউজ এর র্মাকেটিং ম্যানেজার হাবিবুর রহমান। এছাড়া রোকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপ হাওলাদার, তইয়াব ও তাজিম চৌধুরী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সীমাবদ্ধতা সত্বেও অনলাইনটির সাথে সংশ্লিষ্টরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। অনলাইন গণমাধ্যম হিসেবে সর্বস্তরের পাঠকদের প্রত্যাশার প্রতিফলন যাতে ঘটে সেজন্য বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে পপুলার২৪নিউজ ডট কম।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...