Current date Sep 7, 2026
বিনোদন

১০ নভেম্বর বিয়ে করছেন দীপিকা-রণবীর!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা ও রণবীর সিংয়ের প্রেমের সম্পর্ক দিনের আলোর মতো সত্য। গেলো কয়েক মাস ধরে তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে একাধিকবার এই দুই তারকার বিয়ে করছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

তবে বিয়ের বিষয়ে রণবীর-দীপিকা কেউই মুখ খোলেননি। এদিকে মাঝে সংবাদ প্রকাশিত হয় এই যে বিয়ের কেনাকাটার জন্য মায়ের সঙ্গে গয়নার দোকানে গেছেন দীপিকা। সেখানকার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে কবে বিয়ে করছেন দীপিকা-রণবীর। এবার জানা গেলো তাদের বিয়ের তারিখ। আগামী ১০ নভেম্বর নাকি গাঁটছড়া বাঁধছেন দীপিকা-রণবীর।

ভারতের একটি গণমাধ্যমের খবর, ইতালির কোনও বিলাসবহুল হোটেলে কিংবা বেঙ্গালুরুর কোনও পাঁচতারা হোটেলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই দুই তারকা। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য না করা হলেও, সংশ্লিষ্ঠ সংবাদমাধ্যমের ওই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে।

জানা যাচ্ছে, মাত্র কয়েক সপ্তাহ আগেই দীপিকা এবং রণবীরের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। দু’জনের বিয়ের আগে ‘রোকা সেরিমনি’-ও হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু, রিসেপশন কোথায় হবে, সে বিষয়ে জানা যায়নি কিছু।
অন্যদিকে রাজস্থানের উদয়পুর প্যালেসেও তাদের বিয়ের আসর বসতে পারে বলে শোনা যায়। কিন্তু, বেশ কিছু সমস্যার জন্য রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানে না করে দিয়েছেন বলিউডের আলোচিত তারকা জুটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...