Current date Oct 29, 2026
বিনোদন

১০ মে সুইজারল্যান্ডে সোনমের বিয়ে!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিয়ের ঘণ্টা তাহলে বেজেই গেল। আদিত্য চোপড়া-রানি মুখোপাধ্যায়, বিরাট কোহলি-আনুশকা শর্মার পর এবার বিয়ের জন্য ইউরোপকেই বেছে নিলেন বলিউডের আরও এক তারকা।

জানা গেছে, চলতি বছরই ১০ মে বন্ধু আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সোনাম কাপুর। শোনা যায়, রাজস্থানের উদয়পুরেই নাকি আনন্দের সঙ্গে বিয়েতে বসবেন অনিল কাপুরের আদরের মেয়ে। কিন্তু, সমস্ত জল্পনার অবসান করে, সোনাম জানিয়েছেন, সুইজারল্যান্ডেই নাকি তিনি বিয়ে সারবেন আনন্দের সঙ্গে। প্রথমে রাজস্থানের কথা ভাবা হলেও, তিনি তাঁর সবচেয়ে প্রিয় জায়গাতেই বিয়ে সারতে চান বলেও জানিয়েছেন।

চলতি বছরের মে মাসেই সোনামের সঙ্গে আনন্দের বিয়ে হবে বলে জানা গেছে। কিন্তু, সুইতজারল্যান্ডের কোন শহরে কোথায় বসবে বিয়ের আসর, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। কিন্তু, সোনাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের নিয়েই বিয়ে সারতে চান তিনি।

সেই কারণেই এই মুহূর্তে অনিল কাপুর নিজে ফোন করে মেয়ের বিয়েতে অতিথিদের আমন্ত্রণ করার কাজ শুরু করেছেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...