Current date Sep 17, 2026
বাংলাদেশ

১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

URL copied
Share URL copied

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফের জাদিমোড়া এলাকা থেকে ক্রেতা সেজে ওই নারীকে আটক করে পুলিশ।

আটক রোহিঙ্গা নারী নয়াপাড়া শরণার্থী শিবিরের বি ব্লকের আরিফ উল্লাহর স্ত্রী। টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে জানান, এসআই নাজিম উদ্দিন, এএসআই জয়নাল, এএসআই মুরাদ ও মহিলা পুলিশ সদস্য মর্জিনা বেগমের সমন্বয়ে পুলিশের একটি টিম হ্নীলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (২৭) হাতেনাতে আটক করে। এসময় বেশ কয়েক জন পাচারকারী পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...