Current date Sep 15, 2026
বাংলাদেশ

১১৫ হজযাত্রীর টাকা আত্মসাৎ, অভিযানে দুদক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: হজে পাঠানোর কথা বলে ১১৫ হজযাত্রীর টাকা নিয়ে করে নিরুদ্শে হয়ে গেছে প্রতারক ও দালাল চক্র। কয়েকজন অসাধু সরকারি কর্মকর্তা বা কর্মচারির যোগসাজশে হজ এজেন্সি নামে দালালচক্র হজযাত্রীদের টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। এই অপকর্মের হোতা ও দালালচক্রকে শনাক্ত করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরই অংশ হিসেবে রোববার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে অবস্থিত ‘আল মুজদালিফা এভিয়েশন’ নামে এক হজ্ এজেন্সিতে আকস্মিক অভিযান চালায় দুদক। সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ৭ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেন। দুদক টিম অভি্যানকালে চারজন হজযাত্রীর কাছ থেকে অভিযোগ ও তথ্য গ্রহণ করে।

দুর্নীতি দমন কমিশসের একটি সূত্র জানায়,, নাগরি কসেবায় চালু করা তাে দের জরুরি কল অভিযোগ সেন্টারে এমন তথ্য আসার পর দুদকের একটি এনফোর্সমেন্ট টিম ।এ অভিযোগের আওতাভুক্ত ১১৫ জন হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনের উদ্যোগ নেয়া হবে মর্মে এজেন্সির কর্মকর্তা জানান। এছাড়া উল্লিখিত এলাকায় অবস্থিত আরও তিনটি এজেন্সিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পায় দুদক।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, হজযাত্রাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই দুদকের এ অভিযান। চলতি বছরে হজ কার্যক্রম যেন দুর্নীতি ও হয়রানি মুক্ত হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রাখা হবে।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...