Current date Sep 6, 2026
খেলা

১২০ বলের মধ্যে ৫৫টি ‘ডট’ দিল বাংলাদেশি ব্যাটসম্যানরা!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘ডট বল রোগ’ কবে দূর হবে কিংবা আদৌ দূর হবে কিনা তা নিয়ে বিস্তর আলোচনার অবকাশ আছে। তবে অসংখ্যবার আলোচনা-সমালোচনার পর এই রোগ যখন সারেনি, তখন দ্রুতই সারবে বলে মনে হয় না। নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচে ৫৫টি ডট বল দিয়েছে বাংলাদেশি ব্যাটম্যানরা। ইনিংসে ১২০ বলের টি-টোয়েন্টি ম্যাচে আর কয় বল বাকী থাকে?

রোহিত শর্মার নেতৃত্বাধীন বড় তারকাবিহীন ভারতের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা চার মেরেছেন ১২টি আর ছক্কা মেরেছেন ৩টি। অর্থাৎ বাউন্ডারি থেকে রান এসেছে ৬৬। বাকী ৭৩ রান এসেছে সিঙ্গেল-ডাবলস থেকে। এই পরিসংখ্যান দেখলে যে কেউ বলতেই পারেন, বেশ ভালোই তো; বাউন্ডারি থেকে আসা রানের চেয়ে দৌঁড়ে রান বেশি এসেছে। কিন্তু ৫৫টি ডট বলের আক্ষেপ এই যুক্তিতে কি দূর হবে?

একদিন আগে শ্রীলঙ্কা-ভারতের ম্যাচের দিকে তাকানো যাক। ম্যাচটি ৯ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে ১৭৫ রানের স্কোর গড়তে গিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা ডট বল খেলেছিল ৪৩টি। আর বিধ্বংসী ব্যাটিংয়ে সেই রান চেজ করতে গিয়ে মাত্র ৩৭টি ডট বল দিয়েছে লঙ্কান ব্যাটসম্যানরা। ফরম্যাট যখন টি-টোয়েন্টি, ডট বলই তখন ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে এটা তার জ্বলন্ত প্রমাণ। বুদ্ধি খাটিয়ে রান তোলার চেয়ে চার-ছক্কাতেই যেন এদেশের ক্রিকেটারদের আগ্রহ বেশি। এতে দল যদি মুখ থুবড়ে পড়ে, তাতেও যেন এই ধারা অব্যাহত থাকবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...