Current date Sep 7, 2026
বিশ্ব

১২ জুন বৈঠক হতেও পারে: ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ১২ জুনের বৈঠক হতেও পারে। বৃহস্পতিবার ওই বৈঠক বাতিলের চিঠি দেয়ার পর শুক্রবার এমন মন্তব্য করলেন ট্রাম্প। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, আমরা দেখবো কী হয়। এমনকি ১২ জুন বৈঠক হতেও পারে। আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। তারা খুব করে চাইছে যে বৈঠকটা হোক, আমরা এটা করতে চাইছি।

এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘উন্মুক্ত বৈরিতার’ অভিযোগ তুলে কিম জং-উনের সঙ্গে ওই বৈঠক বাতিল করেন ট্রাম্প।

পরে শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, তারা ‘যেকোনো সময়’ ওই বৈঠকে বসার ব্যাপারে আগ্রহী।

উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী কিম কিয়ে-গয়ান বলেছেন, বৈঠক বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত ‘অত্যন্ত দুঃখজনক’।
এদিকে ১২ জুন সিঙ্গাপুরের ওই বৈঠক অনুষ্ঠিত হলো এটাই হতো প্রথম কোনো ঘটনা যেখানে একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে বসলেন।

ওই বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হতো সেটা অস্পষ্ট নয়। তবে উভয় নেতা কোরিয়ান উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা করতেন।

ট্রাম্প ওই বৈঠক বাতিল করার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া জানায়, তারা প্রতিশ্রুতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস শুরু করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...