Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

১৪ দলের সঙ্গে যুক্ত হতে চায় নাজমুল হুদার ৯ দল: নাসিম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হতে চায় বিএনপি জোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ৯ দল। বললেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (১৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা তাদের আগ্রহের কথা শুনেছি। আমাদের জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিষয়টি জানাবো। তিনি তাদের গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।’

বৈঠকে ১৪ দলের সঙ্গে মতবিনিময় করা নাজমুল হুদার নেতৃত্বাধীন জাতীয় জোটের সদস্য দলগুলো হলো—তৃণমূল বিএনপি, গণতান্ত্রিক আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সম্মিলিত ইসলামিক জোট, কৃষক শ্রমিক পার্টি, একামত আন্দোলন, জাগো দল, ইসলামিক ফ্রন্ট ও গণতান্ত্রিক জোট।

১৪ দলের সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে অনেকেই জোট সম্প্রসারণের বিপক্ষে। তাদের মতে, ১৪ দল হচ্ছে আদর্শিক জোট। এতে কাউকে যুক্ত করলে আদর্শগত মতবিরোধ সৃষ্টি হতে পারে। তবে কোনও দল বা জোটের সঙ্গে নির্বাচনি ঐক্য করতে আপত্তি নেই শরিকদের।

নাজমুল হুদার নেতৃত্বাধীন জোটটি ২০১৫ সালে গঠনের পর আরও একবার ১৪ দলের সঙ্গে যুক্ত হতে বৈঠক করেছিল। ওই সময় ক্ষমতাসীন জোট থেকে নাজমুল হুদাকে সরাসরি জোটভুক্ত না হয়ে যুগপৎভাবে কর্মসূচি পালনের পরামর্শ এবং জোটে যুক্ত হওয়ার বিষয়ে নির্বাচনের আগে বিবেচনার আশ্বাস দেয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...