Current date Oct 23, 2026
আইন-আদালত

১৫ আগস্ট জঙ্গি হামলার পরিকল্পনায় অভিযোগে গ্রেপ্তার নাবিলা জামিনে মুক্তি পেয়েছেন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তারের দুই মাসের মাথায় নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, জামিন পাওয়ার পর আজ বুধবার বিকেলে নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৫ এপ্রিল গ্রেপ্তার হন নাবিলা। আর গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, রাষ্ট্রপক্ষ থেকে জঙ্গি নাবিলার জামিনের ঘোর বিরোধিতা করা হয়। আদালত দুই পক্ষকে শুনে নাবিলার জামিন দেন।

পুলিশ বলছে, নাবিলার স্বামী তানভীর ইয়াসিন করিমও নব্য জেএমবির একজন অর্থদাতা। গত বছরের ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ কলাবাগান থানা এলাকার বিভিন্ন মেস ও আবাসিক হোটেলে ‘ব্লক রেইড’ অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সাইফুল ইসলাম নামের একজন আত্মঘাতী হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান হোমায়রা ওরফে নাবিলা। একই অভিযোগে গ্রেপ্তার তাঁর স্বামী তানভির ইয়াসিন করিম এ ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনার সঙ্গে নাবিলার জড়িত থাকার ব্যাপারে পুলিশ আদালতকে জানায়, নাবিলার সঙ্গে নব্য জেএমবির সমর্থক অর্থদাতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় নাবিলা অনেক তথ্য লুকিয়েছেন। পুলিশ বলছে, নাবিলা মূলত নব্য জেএমবির শীর্ষনেতা আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। নিয়মিত জঙ্গিদের টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে নাবিলা জঙ্গি আকরামের সঙ্গে যোগাযোগ করতেন। অ্যাপসে তাঁর আইডি হলো ব্যাট উইমেন। নাবিলা অ্যাপসের মাধ্যমে নব্য জেএমবির নারীদের বিভিন্ন নির্দেশনা দিতেন।

বরাবরই পুলিশ নাবিলাকে জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছেন।পুলিশ আদালতকে বলেছে, নাবিরা সিঙ্গাপুর, ব্যাংকক, সৌদি আরব, লন্ডন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। নাবিলা জামিন পেলে বিদেশে পালিয়ে আত্মগোপন করতে পারেন বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করে পুলিশ। জামিনে মুক্ত জঙ্গি নাবিলা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।

গত ২২ মার্চ বগুড়া থেকে গ্রেপ্তার হন নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা আকরাম হোসেন খান নিলয়ে। ১৫ আগস্ট কলাবাগানে জাতীয় শোক দিবসের র‍্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। পুলিশ এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে। আবার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আকরামের বাবা আবু তুরাব খান, মা সাদিয়া হোসেন লাকী ও বোন তাজরীন খানকে। আকরামের মাধ্যমেই তাঁরা নব্য জেএমবিতে জড়িয়ে পড়েন বলে পুলিশ আদালতকে জানিয়েছে।

গত বছর মার্চে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বর এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে আত্মঘাতী বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন এই নিলয়। সূত্র: প্রথম আলো

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...