Current date Sep 7, 2026
বিনোদন

১৭ বছর ধরে এই রোগে ভুগেছেন মারায়া কেরি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মার্কিন সংগীত তারকা মারায়া কেরি দীর্ঘ ১৭ বছর ধরে একটি যুদ্ধ করে যাচ্ছেন। এই যুদ্ধ তাঁর নিজের সঙ্গে নিজের। মারায়া বাইপোলার ডিজিজে আক্রান্ত। এত দিন এ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি পিপল সাময়িকীর কাছে নিজের মানসিক অবসাদের কথা মেলে ধরেছেন।

মারায়া কেরি জানান, তাঁর এই রোগ ধরা পড়ে ২০০১ সালে। মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ার কারণে তখন তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখন কিছুটা ভালো আছেন। তবে থেরাপি আর ওষুধ এখনো চলছে।
মারায়ার ভাষ্য, ‘এই কয়েকটি বছর আমার জীবনের কঠিনতম অধ্যায় পার করেছি।’ কিছুদিন আগ পর্যন্তও প্রত্যাখ্যাত ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় তাড়া করে ফিরত এই শিল্পীকে। এক অজানা ভয় সব সময় গ্রাস করে রাখত মারায়াকে। এটিই ছিল তাঁর রোগ। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য তিনি মানসিক স্বাস্থ্য পরীক্ষা করান। চিকিৎসা নেন।

এ শিল্পী বলেন, ‘ভালো থাকার জন্য আমি আবার আগের মতো যা যা করতে ভালোবাসতাম, সেসব শুরু করেছি। স্বাভাবিক হওয়ার জন্য আমি আবার গান লিখতে ও গাইতে আরম্ভ করলাম।’ বাইপোলার ডিজঅর্ডারের কারণে এক যুগের বেশি সময় ধরে প্রচণ্ড নিদ্রাহীনতায় ভুগছিলেন মারায়া কেরি। কিন্তু কোনো কাজেই উৎসাহ পেতেন না। ভীষণ একা বোধ করতেন আর ভয় পেতেন হারিয়ে যাওয়ার। এটিও এই রোগের অন্যতম লক্ষণ।

বাইপোলার ডিজঅর্ডার একধরনের গুরুতর আবেগজনিত মানসিক রোগ। বাংলায় এটিকে দ্বিপ্রান্তিক মানসিক ব্যাধি বলা যেতে পারে। এই মানসিক অসুখের এক দিকে থাকে হতাশাবোধ, অন্যদিকে থাকে বাতিকগ্রস্ততা। হতাশায় কোনো কাজেই উদ্দীপনা অনুভূত হয় না। আরেক দিকে বাতিকের কারণে হঠাৎ করে সবকিছুতে চরম উত্তেজনা ও উৎসাহ দেখা দেয়। বিবিসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...