Current date Sep 6, 2026
খেলা

১৮ বলে ৫ উইকেট তুলে একাই অস্ট্রেলিয়াকে ধসালেন রাবাদা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনঠাসা হয়ে আছে স্মিথ বাহিনী। মূলত প্রোটিয়া বোলার রাবাদা-ফিল্ডারের বোলিং তোপে ব্যাকফুটে অজিরা।

শুক্রবার (৯ মার্চ) সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে ওয়ার্নার-ক্যামেরুন বেশ ভালোভাবেই পথ চলা শুরু করেন। ৩৮ রানে ক্যামেরুনের ফেরাতে ৯৮ রানে তাদের জুটি ভাঙে। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

ফিলেন্ডারের দ্বিতীয় শিকার হয়ে উসমান খাজা ফেরেন মাত্র ৪ রানে। এরপর দারুণ খেলতে থাকা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন এনগিদি। ১১৭ রানে ৩ উইকেট খুইয়ে তখন বেশ বিপদে সফরকারিরা।

চতুর্থ উইকেটে এই বিপদ কিছুটা কাটিয়ে উঠেন স্টিভেন স্মিথ আর শন মার্শ। তাদের ৪৪ রানের জুটিটি ভাঙেন কাগিসো রাবাদা। অজি অধিনায়ক স্মিথকে (২৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। পরের ওভারে বল করতে এসে শন মার্শকেও (২৪) একইভাবে বোকা বানান প্রোটিয়া এই পেসার। ওই ওভারেই দুই বল পর মার্শের আরেক ভাই-মিচেল মার্শকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে অজিদের একদম কোনঠাসা করে দিয়েছেন রাবাদা।

ম্যাচটির প্রথম ইনিংসে রাবাদার ৫ উইকেটের পাশাপাশি ভেরর্নন ফিল্যান্ডার ২টি ও লুঙ্গি ৩টি উইকেট নেন।

অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে আফ্রিকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...