Current date Sep 6, 2026
প্রযুক্তি

১৮ হাজার টাকায় ওয়ালটনের বাংলাদেশি ল্যাপটপ

URL copied
Share URL copied

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : ল্যাপটপ বর্তমান সময়ে অতি প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য। পড়াশুনা, অফিসিয়াল কাজ, উপার্জনের উপায়, গেম কিংবা বিনোদনে সবার নিত্যসঙ্গী। তাই দরকারি এই প্রযুক্তিপণ্যটির দামটাও হওয়া চাই নাগালের মধ্যে। এসব বিবেচনায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ।

সবার ক্রয়ক্ষমতার মধ্যে এই ল্যাপটপটির দাম মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া, শিক্ষার্থীদের জন্য থাকছে ৫ শতাংশ ছাড়ে কেনার সুবিধা। ফলে মাত্র ১৮,৯৯১ টাকায় মিলবে এটি।

‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ল্যাপটপটির মডেল ডব্লিউপিআর১৪এন৩৩এসএল। বিশ্বের শীর্ষ দুই টেক জায়ান্ট ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার প্রযুক্তিগত সহায়তায় এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়।

ওয়ালটন সূত্র জানায়, প্রিলুড সিরিজের ওই ল্যাপটপটি তৈরি করা হয়েছে শিক্ষার্থী ও তরুণদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতে কেনারও সুযোগ আছে। মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে যে কেউ ১২ মাসের কিস্তিতে ল্যাপটপটি কিনতে পারবেন। তাছাড়া, অনলাইনে ই-প্লাজা থেকে কিনলে ৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে।

আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। ১.১ গিগাহার্জ ইন্টেল অ্যাপোলো লেক এন৩৩৫০ প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০ এবং ৪ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম।

প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য এই ল্যাপটপে এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস। ফলে সুযোগ থাকছে আরো বেশি জায়গাযুক্ত হার্ডডিক্স ড্রাইভ ব্যবহারের।

পাওয়ার ব্যাকআপ দিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। স্পষ্ট ও জোড়ালো শব্দের জন্য আছে দুটি বিল্ট-ইন স্পিকার। স্পষ্ট ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে এইচডি ক্যামেরা।

এছাড়াও এই ল্যাপটপের বিশেষ ফিচার এর মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার দেয়া হয়েছে। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে বাংলায় লিখতে পারবেন।

ডিভাইসটির কানেকটিভিটির জন্য রয়েছে ২টি ইউএসবি পোর্ট, টিএফ কার্ড স্লট, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি।
ল্যাপটপটির ডাইমেনশন ৩২৯.৮/২১৯.৭/২২ মিমি। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৩৩ কেজি। ধূসর রঙের ল্যাপটপটি পাওয়া যাচ্ছে দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে। থাকছে ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটন কম্পিউটার পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, বাজারে রয়েছে ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনের ৩৬ মডেলের ওয়ালটন ল্যাপটপ, ৬ মডেলের ডেস্কটপ, ২ মডেলের মনিটর, ১৯ মডেলের পেন ড্রাইভ, ২৭ মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং মাউস। সাশ্রয়ী মূল্যের এসব প্রযুক্তিপণ্য ক্রেতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ল্যাপটপ বিশ্বের বিভিন্ন দেশে রফতানিও হচ্ছে।

আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...