Current date Nov 6, 2026
বাংলাদেশ

২শ’ টাকা কেটে রাখায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

ময়মনসিংহ প্রতিনিধি : মাত্র ২শ’ টাকা কেটে রাখায় ময়মনসিংহের গফরগাঁওয়ে খুন হয়েছেন জুয়েল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিক। সে উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ গ্রামের সুতিয়া নদির পারে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে শুক্রবার বিকালে গফরগাঁও থানায় একটি মামলা করেন।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ছয়ানী রসুলপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েল মিয়া স্থানীয় শনির বাজারে চা বিক্রি ও নির্মাণ শ্রমিকের কাজ (রাজমিস্ত্রী) করতেন। গত ঈদের পূর্বে একই গ্রামের ফরহাদ(২২) সোহেল (২৮) মিনহাজ(২০) ও খায়রুল ইসলাম(২৫) জুয়েলের দোকান থেকে চা সিগারেট বাকীতে নেয়।

জুয়েলের সঙ্গে র্নিমাণ শ্রমিকের কাজ করে দোকানের বাকী পরিশোধের কথা থাকে। সে অনুযায়ী জুয়েল তাদের কথামত কাজের টাকা থেকে দোকানের বাকী দুইশত টাকা কেটে রাখে। এতে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিনহাজ, খায়রুল, ফরহাদ, সোহেল শনির বাজারের দোকান থেকে জুয়েলকে পাশ্ববর্তী সুতিয়া নদীর পারে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে, পিঠে, হাতে উপর্যুপরি আঘাত করে। এ সময় জুয়েলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা জুয়েলকে উদ্ধার করে পাশ্ববর্তী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাজমা খাতুন বলেন, আমার নিরপরাদ স্বামীরে যারা দোকান থেকে ডেকে নিয়ে খুন করেছে আমি তাদের বিচার চাই।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...