Current date Sep 7, 2026
বিনোদন

২০১৮ এর মিস ইন্ডিয়া কে এই অনুকৃতি?

URL copied
Share URL copied

ভারতের বিভিন্ন রাজ্যের ৩০ প্রতিযোগীকে হারিয়ে এ বছর মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন তামিলনাড়ুর অনুকৃতি ভাস। মুম্বাইয়ে গত মঙ্গলবার রাতে তারকাখচিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে অনুকৃতির নাম ঘোষণা করা হয়।২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার অনুকৃতির মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।

তামিলনাড়ুর মেয়ে অনুকৃতির বয়স ১৯। তিনি এখন ফ্রেঞ্চ ভাষায় চেন্নাইয়ের লোয়োলা কলেজে বিএ পড়ছেন। উচ্চ মাধ্যমিক শেষ করেছেন তামিলনাড়ুর আর এসকে হাইয়ার সেকেন্ডারিতে।

অনুকৃতি গাইতে ও নাচতে ভালোবাসেন। তিনি একজন অ্যাথলেটও। বাইকে চড়তে ভীষণ পছন্দ করেন অনুকৃতি।মা একাই বড় করেছেন অনুকৃতিকে। তিনি মেয়ের কাছে সেরা মা এবং সেরা বন্ধুও।

অনুকৃতির মা চান ফ্রেঞ্চ ভাষা শিখে মেয়ে ভাষা রূপান্তরকারী হিসেবে আত্মপ্রকাশ করুক। আর অনুকৃতি নিজে পারমডেল হতে চান। ফটোগ্রাফিতেও ঝোঁক আছে তার।

অনুকৃতি বিশ্বাস করেন, ‘আগামীকালের সবচেয়ে সেরা প্রস্তুতি হচ্ছে আজকের কাজটাই সবচেয়ে ভালো করে করা। তাই প্রত্যেকদিনই নিজের সেরাটা করে দেখাতে হবে।’ সূত্র: ইন্ডিয়া টুডে

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...