Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা ১১ জুন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ফলে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত বন্ধ। দেশের অনেক জেলায় উপজেলায় লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। এ অবস্থার মধ্যেই চলতি বাজেটের মেয়াদ শেষ হয়ে আসছে।

তারপরও যথাসময়েই আসছে ১১ জুন আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাই কিছুটা ব্যাঘাত ঘটলেও সাধারণ ছুটি উপেক্ষা করে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বাজেট প্রণয়নের কাজ করে যাচ্ছেন।

জাতীয় সংসদে বাজেট উত্থাপনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১১ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। একই সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করবেন।

এর আগে, সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণের সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও তাই হতে যাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...