Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

২০ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম ফায়ার সার্ভিস: স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

 

নিজস্ব প্রতিবেদক: দেশের ফায়ার সার্ভিসগুলো ২০ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম। খুব শিগগিরই এ সুবিধা ২২ তলায় উন্নীত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় আট বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে ফায়ার সার্ভিসগুলো।

এর আগে নভেম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশন আছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি।

এছাড়া আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ফায়ার একাডেমি স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে আমাদের কর্মীদের দেশেই উন্নত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...