Current date Sep 6, 2026
প্রযুক্তি

২৭ জুলাই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: আগামী ২৭ জুলাই পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যা দেখা যাবে এক ঘন্টা ৪৩ মিনিট ধরে। এই শতাব্দীতে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ বলেও জানা গেছে। ২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় আস্তে আস্তে চাঁদ ঢাকা পড়া শুরু হবে তখনই। রাত ১টায় পুরোপুরি ঢেকে যাবে চাঁদ। শুরু হবে পূর্ণগ্রহণ।

পূর্ণগ্রহণ অবস্থায় চাঁদ থাকবে আরো এক ঘন্টা ৪৩ মিনিট। রাত ২টা ৪৩ মিনিট পর্যন্ত। এরপর আবার চাঁদের গায়ে পড়তে শুরু করবে সূর্যের আলো। আবারো শুরু হবে আংশিক গ্রহণ। ভোর ৩টা ৪৯ মিনিটে শেষ হবে গ্রহণ।

বর্ষার জন্য আকাশ মেঘলা থাকলে দেখা যাবে না পূর্ণ চন্দ্রগ্রহণ, সেই আশঙ্কা করছেন অনেকেই। তবে, গ্রহণ চলবে দীর্ঘক্ষণ। তাই কোনো না কোনো সময় আকাশ পরিষ্কার হবে, সেই আশাতেই হয়ত রাতভর আকাশপানে চেয়ে থাকবেন অনেকেই।

চন্দ্রগ্রহণ ছাড়াও এ মাসেই সৌরজগতের আরো একটি ঘটনা দেখা যেতে পারে। মঙ্গলের অবস্থান হবে সূর্য ও পৃথিবীর মাঝে। অর্থাৎ পৃথিবীর খুব কাছেই আসবে লাল গ্রহ মঙ্গল। জুলাইয়ের শেষ সপ্তাহে বিকেল থেকে ভোর পর্যন্ত খালি চোখেই দেখা যাবে মঙ্গল গ্রহ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...