Current date Sep 7, 2026
বিশ্ব

২৮ হাজার ডলারে বিক্রি হলো ট্রাম্পের নগ্ন মূর্তি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : এবার নিলামে বিক্রি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি। একটি ভুতুড়ে জাদুঘরে প্রদর্শনের জন্য ২৮ হাজার ডলারে একজন প্যারানরমাল (ভুতুড়ে কর্মকাণ্ড) তদন্তকারী এই মূর্তিটি কিনলেন। খবর এনডিটিভি।

নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনন্স অকশান্স বুধবার জানায়, বিতর্কিত ট্রাম্পের মূর্তিটি ভাঙচুর বা ধ্বংস না করে লস অ্যাঞ্জেলসে তাদের দ্বিবার্ষিক নিলাম অনুষ্ঠানে ২৮ হাজার মার্কিন ডলারে বিক্রি করা হয়েছে।

ট্রাম্পের ওই মূর্তিটি মাটি ও সিলিকন দিয়ে তৈরি। এর আগে ২০১৬ সালের অক্টোবরে এ রকম একটি মূর্তি ২২ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইনডেকলাইন নামে একটি সংগঠন ট্রাম্পের পাঁচটি নগ্ন মূর্তি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ক্লিভল্যান্ড ও সিয়াটলের রাস্তায় প্রদর্শন করে।

‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’ নামে ট্রাম্পের মূর্তিগুলোর একটি বাদে সবক’টি মূর্তি ভেঙে ফেলা হয়েছে।

শেষ মূর্তিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। এ নিয়ে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশান্স জানায়, জাক বাগানস নামে একজন ভুতুড়ে ঘটনার তদন্তকারী এবং মার্কিন টিভি ব্যক্তিত্ব ট্রাম্পের এই মূর্তিটি কিনেছেন। লাস ভেগাসের একটি জাদুঘরে মূর্তিটি সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...