Current date Sep 6, 2026
খেলা

২ মাস মাঠের বাইরে নেইমার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : একদিনেই পাল্টে গেল চিত্র। সোমবার কোচ উনাই এমেরি জানিয়েছিলেন, নেইমারের চোট গুরুতর নয়। তবে রাত না পেরোতেই বিপরীত খবর দিয়ে বিবৃতি দিল পিএসজি। ক্লাবটির ভাষ্য- তাদের প্রাণভোমরার ডান পায়ের গোড়ালির লিগামেন্ট মচকে গেছে। ভেঙে গেছে পায়ের পাতার কনিষ্ঠ আঙুলের হাড়।

নেইমারের সিটিস্ক্যান রিপোর্ট হাতে পেয়েছে পিএসজি। তা দেখার পরই এমন বিবৃতি দিয়েছে প্যারিসের দলটি। তবে কবে নাগাদ ফিরবেন তা নিশ্চিত করে বলেনি তারা।

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের দাবি- সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে নেইমারকে। অস্ত্রোপচারের পর মে মাসের মাঝামাঝি নাগাদ মাঠে ফিরতে পারেন তিনি। অর্থাৎ পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তার সময় লাগবে প্রায় দুই মাস! এমনটি হলে চ্যাম্পিয়নস লিগে বাঁচামরার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা হচ্ছে না তার। ওই ম্যাচে পিএসজি বড় ব্যবধানে জিতে পরের রাউন্ডে গেলেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তবে কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ত্রোপচার করতে হবে না নেইমারকে। এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি। এখনও অস্ত্রোপচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার রাতে মার্সেইর মিডফিল্ডার বোউনা সারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আঘাত পেয়ে এ দশা নেইমারের। সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়ায় ব্রাজিল ও পিএসজি সমর্থকদের আক্রমণের মুখে পড়েছেন বোউনা।

মার্চের শেষ দিকে রাশিয়া ও জার্মানির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচ দুটিতে নেইমারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...