Current date Sep 7, 2026
খেলা

২-০ গোলে পিছিয়ে থেকেও ড্র বাংলাদেশের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : খেলার ৮২ মিনিট পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে ২-০ গোলে। নিশ্চিত পরাজয়। এমনটাই ধরে নিয়েছিল বাংলাদেশের সমর্থকরা; কিন্তু ফুটবলে শেষ বাঁশি না বাজা পর্যন্ত যে নিরাশ হতে নেই- সেটা আবারও প্রমাণ করলো বাংলাদেশের ফুটবলাররা। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমে লাওসের সঙ্গে ২-২ গোলে ড্র করেই মাঠ ছেড়ে লাল-সবুজ জার্সিধারিরা।

খেলার প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডিফেন্ডারদের একের পর এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের জালে দু’বার বল জড়ায় লাওসের ফুটবলাররা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে সেই ২ গোল শোধ করে নিশ্চিত পরাজয় দুরে ঠেলে দিয়ে মাথা উুঁচু করে মাঠ ছাড়তে পেরেছেন অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) পেনাল্টি থেকে দ্বিতীয় গোল প্রবেশ করে বাংলাদেশের জালে। ৮২ মিনিট পর্যন্ত এ অবস্থা ছিল বিরাজমান। অবশেষে ৮২ মিনিটে জাফর ইকবালের গোলে ব্যাবধান কমায় বাংলাদেশ। ১ গোল শোধ করার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে ওর্ডের শিষ্যরা। যে কারণে ইনজুরি সময়ে (৯০+২ মিনিটে) আবু সুফিয়ান সুফিলের গোলে সমতা ফেরে লাল সবুজ জার্সিধারিরা।

প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

আন্তর্জাতিক ফুটবলে লাওসের বিরুদ্ধে এর আগে একবার খেলেছে বাংলাদেশ। তাও ঠিক ১৫ বছর আগে। দিনটি ছিল ২০০৩ সালের ২৭ মার্চ। হংকংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের সে ম্যাচটি জিতেছিল লাওস ২-১ গোলে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে লাওস। বাংলাদেশ ১৯৭ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ১৮৩।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...