Current date Sep 7, 2026
খেলা

৩১-এ পা দিলেন সাকিব আল হাসান

URL copied
Share URL copied
শুভ জন্মদিন সাকিব আল হাসান। ত্রিশ পেরিয়ে আজ ৩১-এ পা দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বয়সের কোটা আরেকটি ঘর পার হলেও আগের মতোই পরিশ্রমী বিশ্বসেরা এ অলরাউন্ডার।
৩১তম জন্মদিনটা একটু ভিন্নভাবে উদযাপন করে স্মরণীয় করে রাখলেন সাকিব। ভক্তদের সঙ্গে একদিন আগেই শুক্রবার জন্মদিন উদযাপন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ শনিবার বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন বলে একদিন আগেই সমর্থকদের সময় দিলেন তিনি।
মিরপুরে সাকিব’স ৭৫ কনভেনশন হলে হয়েছে অনুষ্ঠানটি। রবিউল প্লাজায় দ্বিতীয় ফ্লোরে সাকিব যখন পা রাখেন, তখন রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। এ সময় নিচে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাকিব।
১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্ম সাকিবের। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি ২০ ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। দীর্ঘদিন তিন ফরম্যাটেই ছিলেন বিশ্বের একনম্বর অলরাউন্ডার।
Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...