Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

৩৮ টাকায় চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২ মে থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি একথা বলেন।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, বোরোতে ৩৮ টাকা কেজিতে চাল সংগ্রহ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার চালের উৎপাদন খরচ ধরা হয়েছে ৩৬ টাকা। আমরা ২ টাকা যোগ করে সংগ্রহ করবো। আতপ চাল ৩৭ টাকা এবং ধানের কেজি ২৬ টাকায় সংগ্রহ করা হবে।

মন্ত্রী আরও বলেন, বোরোতে ১ কোটি ৯০ লাখ টন চাল পাওয়া যাবে। মোট সাড়ে ১০ লাখ মেট্রিকটন চাল সরকার সংগ্রহ হবে। এর মধ্যে ধান আকারে দেড় লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ৮ লাখ মেট্রিক টন এবং ১ লাখ আতপ চাল সংগ্রহ করা হবে।

সভায় আরও উপন্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...