Current date Jul 12, 2026
বাংলাদেশ

৩ সিটিতে প্রচারণার সুযোগ পাবে না এমপিরাঃ ইসি

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সংশোধিত আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি না হওয়ায় সংসদ সদস্যরা (এমপি) আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না। মঙ্গলবার (১২জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সংশোধিত আচরণ বিধিমালা ভেটিং হয়ে হয়ে আসলেও নির্বাচন কমিশনের আজকের মিটিংয়ের এজেন্ডায় ছিল না বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, ঈদের পর কমিশন বৈঠকে প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...