Current date Sep 7, 2026
খেলা

৪৪ বছর পর এমন ফাইনাল!

URL copied
France's players celebrate after France's forward Antoine Griezmann scored the team's second goal during their Russia 2018 World Cup final football match between France and Croatia at the Luzhniki Stadium in Moscow on July 15, 2018. / AFP PHOTO / FRANCK FIFE / RESTRICTED TO EDITORIAL USE - NO MOBILE PUSH ALERTS/DOWNLOADS
Share URL copied

স্পোর্টস ডেস্ক : একে একে শেষ হয়েছে ২০টি আসর। ২১তম আসরকেও বিদায় জানাতে চলেছে ফুটবলপ্রেমীরা। অসংখ্য রেকর্ড হয়েছে এবারের আসরে। কিছু স্থায়ীভাবে বসে গেছে রেকর্ড বুকে, বাকিগুলো হয়তো আগামীর কোনো একটি আসরে ভেঙে যাবে। ফুটবল মানেই রেকর্ড ভাঙাগড়ার খেলা। রেকর্ড হয়েছে বিশ্বকাপের ফাইনালেও। তাও একটি নয়, এই ম্যাচে একাধিক রেকর্ডের মুখ দেখেছে ফুটবলবিশ্ব।

বিশ্বকাপের ফাইনালে প্রথম আত্মঘাতী গোল করার রেকর্ড গড়েছেন মারিও মানজুকিচ। রেকর্ড আরো একটি হয়েছে। ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপ শুরুর পর ফাইনালের প্রথমার্ধেই তিন গোলের বেশি হয় ১৯৭৪ সালে। সেবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল পশ্চিম জার্মানি।

৪৪ বছর পর ফাইনালের আবার এমন গোলের বন্যা দেখল বিশ্ব। রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ যেন গোলের পসরা সাজিয়ে বসেছিল।ফাইনালে ফ্রান্স ফেভারিট হলেও শুরু থেকেই আক্রমণ শুরু করে ক্রোয়েশিয়া। তবে কাজের কাজটি করেই ফরাসিরাই। ১৮তম মিনিটে মারিও মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েটরা।

আত্মঘাতী গোলে পিছিয়ে গড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মডরিচের দলকে। ভিদার শটে বল পেয়ে দারুণ শটে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন সেমিফাইনালের নায়ক ইভান পেরেসিচ।

বেশিক্ষণ সমতায় থাকতে হয়নি ফ্রান্সকে। ম্যাচের ৩৮তম মিনিটে পেরিসিচের কারণে গোল হজম করতে হয় ক্রোয়েশিয়াকে। নিজেদের বক্সের মধ্যে বলে হাত লাগান তিনি। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ফ্রান্সের ফুটবলারদের জোরালো আবেদনের কারণে তাকে ভিএআরের দারস্ত হতে হয়। ফলে পেনাল্টি পায় ফ্রান্স। সহজ গোলের সুযোগ নষ্ট করেননি অ্যান্টনিও গ্রিজম্যান। তাতে প্রথমার্ধ ২-১ গোলের লিড নিয়ে শেষ করে ফ্রান্স।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...